ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চিকিৎসা খাতে বৈষম্যের শিকাররা অগ্রাধিকার পাবেন: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা খাতে বিগত সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৪ মার্চ) বিকেলে শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, “চিকিৎসা খাতে বিগত সময়ে যারা বৈষম্যের শিকার, তারা অগ্রাধিকার পাবে। মানুষের সেবায় চিকিৎসকদেরও নিজেদের উৎসর্গের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপির ওপর দেশের মানুষ আস্থা রেখেছে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া। বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণে বিএনপি আজ এ অবস্থানে এসেছে।” সরকার চিকিৎসা সেবাকে যুগোপযোগী ও গ্রহণযোগ্য করতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের সব বৈষম্য দূর করা হবে এবং চিকিৎসকদের সুযোগ-সুবিধার দিকে সরকার বিশেষ নজর দেবে। তিনি বলেন, “আমি আকস্মিক ঢাকা মেডিকেল গিয়েছি, যতটা খারাপ বলা হয় আসলে অতটা খারাপও নয় সেখানকার পরিস্থিতি। আটটি অপারেশন থিয়েটারে গিয়ে পরিচ্ছন্ন দেখেছি। তেলাপোকা, ছারপোকার যন্ত্রণাও নেই।”
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসকরা এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। তিনি দেশের হাসপাতালগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার (ওটি) নির্মাণে এগিয়ে আসতে বিত্তবান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে