ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সব মাদ্রাসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের (১২ ফেব্রুয়ারি) আগ পর্যন্ত কোনো ধরনের নির্বাচন আয়োজন নিষিদ্ধ করেছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা একটি স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সব মাদ্রাসায় পরিচালনা কমিটি, ছাত্র সংসদ বা অন্যান্য কোনো ধরনের নির্বাচনের আয়োজন এই সময়কালে করা যাবে না।
স্মারকে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সময় (১২ ফেব্রুয়ারি পর্যন্ত) কোনো পেশাজীবী সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন আয়োজন করবে না।
এ নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
এর আগে, ১২ জানুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা করেছিল যে দেশের সব পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়নের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল