ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নি-হ-ত
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারালেন র্যাবের এক কর্মকর্তা। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত র্যাব কর্মকর্তা মোতালেব ডিএডি পদমর্যাদায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা হঠাৎ করে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।
চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তা জানান, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর র্যাবের আরও দুই সদস্যকে জিম্মি করে রাখার তথ্য পাওয়া গেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জঙ্গল সলিমপুর এলাকার এক বাসিন্দা জানান, সাদা পোশাকে একটি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি আসামি ধরতে এলাকায় প্রবেশ করলে আলিনগরের কিছু বাসিন্দা তাদের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)