ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে মানবিক বাংলাদেশ : ভূমি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনের শাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশের হাজার হাজার আইনজীবী প্রতিজ্ঞা করেছিলেন যে, হাসিনা সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আইনজীবী সমাজ তাদের সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছে। আলহামদুলিল্লাহ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও আমাদের জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। যেখানে আইনের শাসন, সাম্য, মানবিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত থাকবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার সারথী হিসেবে দেশের সকল আইনজীবী সমাজকে আমরা পাশে পাব, ইনশাআল্লাহ।’
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, এখন পালা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার। বাংলাদেশের সমস্ত আইনজীবীর প্রতি আমার আহ্বান— আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। যে বাংলাদেশে মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের কোনো ব্যত্যয় ঘটবে না।’
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এমপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ আইনজীবী মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান ও মো. কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম