ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ুন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশের নাগরিকদের আগামী গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নেবার বার্তা দেন।
ড. ইউনূস বলেন, “নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। ‘হ্যাঁ’-তে সিল দিন। নিজের পরিচিত সবাইকে উৎসাহিত করুন এবং ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেবো।”
তিনি জুলাই গণঅভ্যুত্থানকে জাতির ইতিহাসের এক অনন্য অর্জন হিসেবে উল্লেখ করেন। বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দিয়েছে। এই প্রক্রিয়ায় আমরা কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন, তাই গণভোটের আয়োজন করা হয়েছে।”
ড. ইউনূস জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সম্মতি নেওয়া বাধ্যতামূলক হবে।”
তিনি আরও বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে বিরোধী দলের সদস্যরাও গুরুত্বপূর্ণ পদে আসবেন। একজন প্রধানমন্ত্রী সর্বাধিক ১০ বছর দায়িত্বে থাকবেন। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের অংশগ্রহণ বাড়বে। পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও স্বীকৃত হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা রাষ্ট্রপতি ইচ্ছামতো করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত আছে।”
ভাষণের শেষে প্রধান উপদেষ্টা জনগণকে সরাসরি আহ্বান জানান, “আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন