ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্স পালে সুবাতাস; জুলাইয়ের ১৯ দিনে এলো ১৫২ কোটি ডলার
গত বছরের আগস্ট থেকেই বাংলাদেশে রেমিট্যান্স পালে বইছে সুবাতাস। সেই ধরা অব্যাহত রয়েছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৪২০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)।
আজ রবিবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের ১৯ দিনে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। যদিও গত মাস জুনে প্রতিদিন গড়ে এসেছিল ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। তবে আগের বছরের জুলাইয়ে প্রতিদিনের গড় ছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।
এই হিসেবে দেখা যায়, চলতি মাসে রেমিট্যান্স আগের মাস জুনের তুলনায় কিছুটা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এতে প্রবাসী আয় প্রবাহে স্থিতিশীল ও ইতিবাচক ধারা বজায় রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।
রেমিট্যান্স প্রবাহের এ ধারা অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের অভিমত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক