ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
ডলারের উদ্বৃত্ত, ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উল্লম্ফনের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় রাখতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা। সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ৮০ বিলিয়ন (২৮০ কোটি ৪ লাখ) ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১০ দিনেই (১-১০ ডিসেম্বর) দেশে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৩৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে এই অংক ছিল ১ হাজার ২২৩ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৭ শতাংশ। সদ্য সমাপ্ত নভেম্বর মাসেও প্রবাসীরা রেকর্ড ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, প্রণোদনা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা বাড়ার ফলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে