ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৫০ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ইতিবাচক ধারা ডিসেম্বরের প্রথম ১৩ দিনেও অব্যাহত রয়েছে। এই সময়কালে দেশে এসেছে প্রায় ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) দাঁড়াচ্ছে ১৮ হাজার ৩৯০ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের প্রথম ১৩ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংক (কৃষি ব্যাংক) থেকে এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলো থেকে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।
গত বছরের রমজানের ঈদে এক মাসে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড ছিল। রেমিট্যান্স বৃদ্ধির পেছনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বৃদ্ধি, বৈধ পথে টাকা প্রেরণের জন্য প্রণোদনা, এবং এক্সচেঞ্জ হাউজের সক্রিয় ভূমিকার অবদান রয়েছে।
চলতি অর্থবছর ২০২৫-২৬ (জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ১,৩৬৭ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১,১৭৩ কোটি ২০ লাখ ডলার। এতে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় প্রায় ১৯৩ কোটি ৯০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। অর্থাৎ রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৬.৫ শতাংশ।
মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবাসী আয় ছিল জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবর: ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এবং নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
২০২৪-২৫ অর্থবছরে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চে, যা ৩২৯ কোটি ডলারের রেকর্ড গড়েছিল। পুরো বছর ধরে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।
গত অর্থবছর ২০২৩-২৪ সালে মোট রেমিট্যান্স ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। ওই বছর মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল জুলাই: ১৯১.৩৭ কোটি, আগস্ট: ২২২.১৩ কোটি, সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি, অক্টোবর: ২৩৯.৫০ কোটি, নভেম্বর: ২২০ কোটি, ডিসেম্বর: ২৬৪ কোটি, জানুয়ারি: ২১৯ কোটি, ফেব্রুয়ারি: ২৫৩ কোটি, মার্চ: ৩২৯ কোটি, এপ্রিল: ২৭৫ কোটি, মে: ২৯৭ কোটি, জুন: ২৮২ কোটি ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)