×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অশ্রুসজল চোখে হাদিকে বিদায় জানাতে সংসদ প্লাজায় লাখো জনতা

২০২৫ ডিসেম্বর ২০ ১৩:৪১:৪০

অশ্রুসজল চোখে হাদিকে বিদায় জানাতে সংসদ প্লাজায় লাখো জনতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ। গোসলের পর এ লাশ বহন করা হচ্ছে এবং এলাকা এখন লাখো মানুষের ঢলে ভেসে উঠেছে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, ততই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশ্যে তার লাশ দক্ষিণ প্লাজায় আনা হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা ও মুখে স্লোগান নিয়ে আসা বিশাল জনস্রোত নিয়ন্ত্রণ করতে এবং ১৬টি প্রবেশপথের মাধ্যমে মানুষকে ভেতরে প্রবেশ করাতে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে।

এর আগে সকালে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। এরপর গোসলের জন্য তা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ জড়ো হচ্ছিলেন হাদিকে শেষবারের মতো দেখতে। এদিন দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং দেশের বাইরে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢামেকে অস্ত্রোপচার শেষে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত