ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি; বিষয়টি নিয়ে আজ অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, ঢাবির ভর্তি পরীক্ষার আয়োজনের সঙ্গে একাধিক অংশীজন যুক্ত থাকেন। ঢাকার বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম জানান, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ওইদিন সব ধরনের আনুষ্ঠানিকতা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদি মারা যান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালনের সিদ্ধান্ত এবং সাবেক শিক্ষার্থীর মৃত্যুজনিত আবহে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনা করে পরীক্ষাটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো