ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
গণমাধ্যমের অফিসে হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত: ডুজা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর এর ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছে। ডুজা এই বর্বর, পরিকল্পিত ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
ডুজা মনে করে, গণমাধ্যমের অফিসে হামলা ও একজন প্রবীণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি ও সুস্পষ্ট আঘাত। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে এ ধরনের হামলা চালানো প্রমাণ করে, হামলাকারীরা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘোরতর শত্রু।
ডুজা দৃঢ়ভাবে মনে করে, সংবাদপত্রের অফিস কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ভিন্নমত দমন, সমালোচনামূলক সাংবাদিকতা বন্ধ এবং ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে মিডিয়া হাউস ও সাংবাদিকদের ওপর হামলা একটি অশনিসংকেত, যা পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান এক যৌথ বিবৃতিতে বলেন,“প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা এবং সম্পাদক নুরুল কবীরের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। যারা কলমের শক্তিকে ভয় পায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না।”
ডুজা নেতৃবৃন্দ আরও বলেন, “গণতন্ত্রের কথা বলে যদি কেউ সংবাদমাধ্যমে আগুন দেয়, অফিস ভাঙচুর করে বা সম্পাদকদের ওপর হাত তোলে, তবে তারা গণতন্ত্রের ন্যূনতম চেতনারও ধারক নয়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই সাংবাদিক সমাজ কখনোই ভয় পেয়ে নীরব হবে না।”
ডুজা অবিলম্বে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)