ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আজ থেকে স্বর্ণ ও রুপার নতুন দর কার্যকর, জেনে নিন মূল্য
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সবশেষ সমন্বয়ের পর আজ বুধবার (১৭ ডিসেম্বর) বর্ধিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজারদর।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সবশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে, যা আজ থেকে কার্যকর হয়েছে।
আজকের স্বর্ণের দর:
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।
রুপার দর:
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম আগের মতোই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে মোট ৮৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৭ বার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত