ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য অধিদপ্তরের ৩টি ওয়েবসাইটে জানা যাবে ফলাফল
কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়ার জন্য সভা এখনো চলছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল পেতে শিক্ষার্থীদের অন্তত আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের সভাটি বিকেল সাড়ে ৩টা নাগাদও শেষ হয়নি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘মিটিং শেষ হতে আরও এক ঘণ্টা লাগতে পারে। এরপরই আমরা ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব এবং বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত রয়েছেন। ফলাফল নিখুঁত করতে তারা নিরলস কাজ করছেন।
ফলাফল জানবেন যেভাবে:
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে তা জানতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এবংhttps://result.dghs.gov.bd/ লিংকে ফলাফল পাওয়া যাবে। ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ অপশনে গিয়ে রোল নম্বর দিলেই কাঙ্ক্ষিত ফল দেখা যাবে। এছাড়া ওয়েবসাইটের নোটিশ বোর্ডে মেধাতালিকার পিডিএফ কপিও প্রকাশ করা হবে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারীর মধ্যে ৯৮.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেলে ৫ হাজার ১০০টি, ডেন্টাল ইউনিটে ৫৪৫টি, বেসরকারি মেডিকেলে ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়