ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সিলেবাসসহ বিস্তারিত দেখুন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০২৬ সালের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে। মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে এই পদের জন্য প্রার্থীদের মোট ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সিলেবাস অনুযায়ী, বাংলা, ইংরেজি এবং তথ্য ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় ২০ নম্বর, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ৫ নম্বর এবং সাধারণ জ্ঞান অংশে ৫ নম্বর থাকবে। বিশেষায়িত বিষয় হিসেবে সংশ্লিষ্ট অধিদপ্তর অনুযায়ী আরও ২০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
নতুন এই সিলেবাসে আধুনিক ও সমসাময়িক বিষয়াবলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ জ্ঞান অংশে ২০২৪ সালের জুলাই আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সংস্কার কমিশন এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আইসিটি অংশে ই-নথি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারের মতো বিষয় যুক্ত করা হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, এমসিকিউ পরীক্ষায় প্রশ্নের ধরন হবে জ্ঞানমূলক (৪০%), অনুধাবনমূলক (৩০%), প্রয়োগমূলক (২০%) এবং উচ্চতর দক্ষতামূলক (১০%)। এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ও বাজেট প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত সিলেবাস এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সিলেবাস দেখুন এখানে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ