ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে দুপুর নাগাদ বা দুপুরের পর যেকোনো সময় এই ফলাফল ঘোষণা করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারিত না হলেও দুপুরের দিকে ফল প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে। ফল প্রকাশের পর তা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানিয়েছিলেন, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে ওএমআর শিট দেখার কাজ চলছে। দ্রুততম সময়ে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।
ফলাফল দেখবেন যেভাবে:
শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে রোল নম্বর সাবমিট করলেই ফলাফল দেখা যাবে। এছাড়া ওয়েবসাইটের নোটিশ বোর্ডে মেধাতালিকার পিডিএফ কপিও পাওয়া যাবে।
আসন ও পরীক্ষার্থী:
গত শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৬৩২ জন আবেদনকারীর মধ্যে ৯৮.২২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেলে ৫ হাজার ১০০টি, ডেন্টাল ইউনিটে ৫৪৫টি, বেসরকারি মেডিকেলে ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কলেজ নির্ধারণ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়