ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রবি-এয়ারটেলের বিরুদ্ধে বিটিআরসিতে জিপি-বাংলালিংকের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: একীভূতকরণের (মার্জার) শর্ত লঙ্ঘন করে এয়ারটেলকে এখনো আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা করার অভিযোগ তুলেছে দেশের অপর দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক। রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে তারা। চিঠিতে এয়ারটেলের আলাদা সেবা ও প্রচারণা বন্ধে পদক্ষেপ না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গ্রামীণফোন। তবে বিটিআরসি জানিয়েছে, তারা রবির কার্যক্রমে কোনো আইনি ব্যত্যয় খুঁজে পায়নি।
গ্রামীণফোন ও বাংলালিংকের অভিযোগ, ২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূতকরণের সময় শর্ত ছিল এয়ারটেলের সব পণ্য ও সেবা রবির নামে বিপণন করতে হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও রবি এখনো এয়ারটেলকে আলাদা ব্র্যান্ড হিসেবে চালাচ্ছে। রবির নাম ছাড়াই এয়ারটেলের সিম বিক্রি, আলাদা ওয়েবসাইট, অ্যাপ এবং স্বতন্ত্র ডেটা ও রিচার্জ অফার চালানো হচ্ছে, যা একীভূতকরণের শর্তের লঙ্ঘন।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ‘অনুমতি ছিল মাত্র দুই বছরের জন্য। সেই সময়সীমা অনেক আগেই শেষ হয়েছে। বিটিআরসি ব্যবস্থা না নিলে আমাদের আদালতে যাওয়ার ভিত্তি রয়েছে।’ অন্যদিকে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘একই নেটওয়ার্ক ব্যবহার করে দুটি আলাদা প্রাইসিং ও প্রোডাক্ট চালানো কতটা যৌক্তিক, তা কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ‘সাব-ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনো শর্ত লঙ্ঘন করা হয়নি। গ্রামীণফোন যেমন স্কিটোর মাধ্যমে সেবা দেয়, এয়ারটেলও তেমনি সাব-ব্র্যান্ড হিসেবে আছে। অন্য অপারেটররা বিষয়টিকে ভুল ব্যাখ্যা করছে।’
এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, অভিযোগের প্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এর আগেও কয়েকবার বিষয়টি দেখা হয়েছে এবং রবির কার্যক্রমে আইন ভঙ্গের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের