ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার আর নেই
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের প্রখ্যাত নেতা এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আইএসপিআর জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জীবন ও অবদান
এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম, ছিলেন মুক্তিযুদ্ধের একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও দক্ষ বিমান কর্মকর্তা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনী পুনর্গঠন করেন এবং অসামান্য অবদানের জন্য ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামও তার নামে রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে ভারতে যোগ দেন একে খন্দকার। মুজিবনগর সরকারের অধীনে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে প্রশিক্ষণ এবং অপারেশনের দায়িত্বে ছিলেন। নাগাল্যান্ডের ডিমাপুরে তিনি প্রথম বাংলাদেশ বিমান বাহিনী (কিলো ফ্লাইট) প্রতিষ্ঠা করেন, যা সীমিত সম্পদ নিয়েও গুরুত্বপূর্ণ অভিযান সম্পন্ন করে।
স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠন করেন। ২০১১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক লাভ করেন।
রাজনীতিতে অবদান
এ কে খন্দকার ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ (বেড়া-সুজানগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)