ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ক্ষমতা হস্তান্তর নিয়ে কাল আলী রিয়াজের বিশেষ সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আগামীকাল শনিবার গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, যেখানে ক্ষমতা হস্তান্তর ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা আসতে পারে।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে সকাল ১১টায় এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। গণমাধ্যম প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শনিবারের ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, সরকার গঠন প্রক্রিয়া এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ