ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
২ আসনের নির্বাচনের ফল ঘোষণা স্থগিত রাখল ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলেও দুইটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪। মূলত সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এবং আদালতের নির্দেশনার প্রেক্ষিতেই কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্তদুইটি পৃথক চিঠি জারি করা হয়েছে। চিঠিতে জানানো হয়, এসব আসনে বিজয়ীদের ভাগ্য নির্ধারণ হবে আদালতের চূড়ান্ত রায়ের পর।
চট্টগ্রাম-৪ (মোহাম্মদ আসলাম চৌধুরী):
ইসির চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও তার মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা স্থগিত থাকবে। এটি একটি আইনি বাধ্যবাধকতা।
চট্টগ্রাম-২ (সরোয়ার আলমগীর):
একইভাবে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়েও ইসি জানিয়েছে, আদালতের আদেশের কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পেরেছেন। তবে মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত এই দুইআসনের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। আদালতের রায় পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)