ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বিদ্রোহী কবির পাশেই শায়িত হচ্ছেন বিপ্লবী ওসমান হাদি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চূড়ান্ত দাফনস্থল হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি প্রাঙ্গণ বাছাই করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতের সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।
প্রক্টর জানান, ওসমান হাদির পরিবার, ডাকসু এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানটি হাদির দাফনের জন্য নির্ধারণ করা হয়।
শনিবার সকালেই নজরুল সমাধি প্রাঙ্গণের সামনে উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা ওসমান হাদির নির্ধারিত কবরস্থান এক নজর দেখতে এসেছেন। তবে সকাল পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি।
প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় কবর খোঁড়ার কাজ গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে। খুব শিগগিরই গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা এসে কবর খোঁড়ার কার্যক্রম শুরু করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত