ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
টিআইবির প্রতিবেদনের সঙ্গে একমত নন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওঠা প্রশ্নে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রতিবেদনের সঙ্গে সরাসরি একমত নন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অতীতের নির্বাচনগুলোর চিত্রও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
টিআইবির প্রতিবেদনে তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হওয়ার তথ্য তুলে ধরে নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, টিআইবির রিপোর্ট আমি না করব না। তবে আগের নির্বাচনে কতজন নিহত হয়েছেন, সেটাও টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক ক্ষেত্রে সংঘাত নিজেদের মধ্যেই তৈরি হচ্ছে। হঠাৎ করে কোথাও মারামারি শুরু হলে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে। দু’চারটি ঘটনা ঘটছে না, তা নয়; তবে আগের যেকোনো সময়ের তুলনায় এবার পরিস্থিতি ভালো। সবাই এখন নির্বাচনমুখী।
সহিংসতা বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, কিছু ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে। এ সময় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামান্য কথায় মানুষ সহ্য করতে পারছে না, ধৈর্য বাড়ানো জরুরি।
সুন্দরবন জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে গেছে এমন বক্তব্য নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুন্দরবন যদি জলদস্যুদের হাতে থাকত, তাহলে এত পর্যটক সেখানে যেত না। সুন্দরবন পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে ভোটকেন্দ্রে কোনো প্রভাব পড়বে না।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি আবারও আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে