ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কামরুল ও রাশেদ খানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল
নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির শীর্ষ দুই নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ অনুযায়ী গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতায় ২৩ জন হত্যার দায় সংশ্লিষ্ট এই দুই নেতার ওপর বর্তায়। এসব অভিযোগের ভিত্তিতেই আদালতে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে।
এদিকে, আজই এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি মামলার পরবর্তী কার্যক্রম ও নতুন শুনানির তারিখ নির্ধারণ করবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে গ্রেফতার অবস্থায় কারাগারে রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)