ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শহীদ জিয়া ও খালেদা জিয়ার নামে কলেজের নামকরণ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা ও ফেনীর দুটি কলেজের নতুন নামকরণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। পাশাপাশি টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চারটি বেসরকারি কলেজের নাম সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানীর মিরপুর এলাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। একইভাবে ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’।
এছাড়া টাঙ্গাইল জেলার বাসাইল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ রাখা হয়েছে। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা-ইমারত ডিগ্রি কলেজ এখন থেকে ‘সাঁকোয়া কলেজ’ নামে পরিচিত হবে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরকে দ্রুত নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন