ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
এস আলমের মামলা ‘চোরের মায়ের বড় গলা’: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং এতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এর চেয়ে কম সময়ে সাধারণত অর্থ ফেরত আনা সম্ভব হয় না।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে সরকারের আন্তরিকতার অভাব নেই এবং এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো মামলাও হয়েছে।’
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ড. মনসুর বলেন, ‘আমরা ভাগ্যবান যে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরী মামলাটি লড়েননি, ফলে তিনি এমনিতেই হেরে গেছেন। সেখানে অর্থ ফেরানোর একটা সুযোগ তৈরি হয়েছে। আশা করছি আগামী ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে সেই টাকা ফেরত আসতে পারে।’
এস আলম গ্রুপের বিষয়ে তিনি বলেন, ‘এস আলম উল্টো আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনে আরবিট্রেশন (সালিশি) মামলা দায়ের করেছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। তবে আমরা আইনিভাবেই সেই মামলা লড়ব এবং মোকাবিলা করব।’
অন্যান্য মামলার বিষয়ে তিনি জানান, বাকিগুলো আবেদনের ওপর নির্ভর করবে এবং এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। তবে সরকার এসব বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন