ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ছাগলকাণ্ডের সেই মতিউরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন আলোচনায় থাকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে মামলার গতি বাড়ল। প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এই চার্জশিটের অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মতিউর রহমান তাঁর জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তিনি ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।
এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমান ও তাঁর দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এর মধ্যে মতিউরের বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলার চার্জশিটই এবার অনুমোদন পেল।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। এদিকে চলতি বছরের ১৪ জানুয়ারি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিষয়টি জনসমক্ষে আসে মূলত কোরবানির ঈদের সময় ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার ঘটনাকে কেন্দ্র করে। ওই সময় তাঁর ছেলে মুশফিকুর রহমান ইফাত আলোচনায় এলে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য প্রকাশ পেতে শুরু করে।
দুদকের অনুসন্ধানে মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট, একটি পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে বর্তমানে পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং শেয়ারবাজারের বিও হিসাব জব্দ রাখা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা