ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
‘স্মার্ট ইলেকশন বিডি’ অ্যাপ চালু, মিলবে নির্বাচনের সব তথ্য
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘স্মার্ট ইলেকশন বিডি’ (Smart Election BD) নামে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা এখন ঘরে বসেই তাদের নির্ধারিত ভোটকেন্দ্র এবং প্রার্থী সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন উদ্যোগের কথা জানানো হয়। অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে।
ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজের ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা খুঁজে পাবেন। অ্যাপটিতে যুক্ত করা হয়েছে জিও লোকেশন ও ম্যাপ দেখার সুবিধা, যার মাধ্যমে ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব এবং সেখানে যাওয়ার পথ নিখুঁতভাবে জানা যাবে। এছাড়া ভোটকেন্দ্রের ছবি এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাও এখানে পাওয়া যাবে।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিস্তারিত তথ্য যুক্ত করা হয়েছে। ভোটাররা ঘরে বসেই প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ পাবেন, যা তাদের প্রার্থীর যোগ্যতা, শিক্ষা ও সম্পদ সম্পর্কে সম্যক ধারণা পেতে সাহায্য করবে।
ইসি জানিয়েছে, নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে ভোটের লাইভ ফলাফলও এই অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এর ফলে ফলাফল নিয়ে জনমনে স্বচ্ছতা তৈরি হবে এবং সাধারণ মানুষ দ্রুত তথ্য পাবেন।
কমিশন আশা করছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে সাধারণ ভোটারদের কেন্দ্র খোঁজার ভোগান্তি কমবে এবং তরুণ প্রজন্মের মধ্যে ভোটাধিকার প্রয়োগের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা