ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অর্থ উপদেষ্টা
'নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছে'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনী বাজেট ও প্রস্তুতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এই কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিচ্ছে এবং এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখা হচ্ছে না।" ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "টিআইবি’র দিব্যদৃষ্টি নেই, তারা সবকিছু চোখে দেখে না।"
এদিকে, অর্থপাচার সংক্রান্ত অভিযোগ তুলে এস আলম গ্রুপের পক্ষ থেকে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সালিশি আদালতে করা মামলার বিষয়েও কথা বলেন তিনি। সালেহউদ্দিন আহমেদ জানান, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই আইনি লড়াই লড়ার জন্য একটি দক্ষ ল ফার্ম নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যক্তিগত ও প্রশাসনিক বিষয়ে তথ্য দিতে গিয়ে অর্থ উপদেষ্টা জানান, তিনি এবং তাঁর স্ত্রী এরই মধ্যে তাঁদের কূটনৈতিক পাসপোর্ট (Diplomatic Passport) হস্তান্তর করেছেন। তিনি আরও যোগ করেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানও তাঁর কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন বলে তিনি জানতে পেরেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর