ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার
দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবারও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২.৪৭ পয়েন্টে। সূচকের এই উত্থানের নেপথ্যে ছিল শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ স্টার কোম্পানির শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো- ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম, গ্রামীণ ফোন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইর প্রধান সূচকে প্রায় ১৫ পয়েন্ট যোগ করেছে এই ৪ কোম্পানি। যেখানে ডিএসইর সূচক বেড়েছে সাড়ে ১৫ পয়েন্ট।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ১১ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৪.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ৭০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ৬০ টাকা থেকে ৬৩ টাকা ২০ পয়সায় উঠানামা করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে লাফার্জহোলসিম। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি ১ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ১ টাকা ১০ পয়সা বা ২.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা থেকে ৫০ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে গ্রামীন ফোন। আজ ডিএসইর সূচকে কোম্পানিটি প্রায় ১ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ১.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০০ টাকা ২০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ২৯৭ টাকা ২০ পয়সা থেকে ৩০৩ টাকায় উঠানামা করেছে।
আজ ডিএসইর সূচকে ওয়ালটন হাইটেক সূচকে প্রায় ১ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৪২১ টাকা ৫০ পয়সা থেকে ৪৩০ টাকায় উঠানামা করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)