ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে ফের ঝাঁকুনি, সূচক ৪ মাসের মধ্যে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড মৌসুমেও ধারাবাহিক দরপতনে অস্থিরতা বিরাজ করছে শেয়ারবাজারে। একই সঙ্গে নিয়ন্ত্রসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতিবাচক নানা সিদ্ধান্তের প্রভাব পড়ছে বাজারে। এছাড়া, একটি চক্র কারসাজির মাধ্যমে নিজেদের ফায়দা হাসিল করতে বাজারকে টেনে নামাতে সক্রিয় রয়েছে। যে কারণে ধারাবাহিকর দরপতনে সূচক নেমে এসেছে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (০৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯.০৭ পয়েন্টে, যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুলাই, ২০২৫ তারিখে ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৩৫.৪৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫.৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪৬.২৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫৬টির দর বেড়েছে, ২৭৭টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৮ কোটি ৬২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৬৫ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৫৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৭.২৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৮৭.৯৭ পয়েন্ট কমেছিল।
তহা/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা