ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বাড়ি-বাড়ি হানা, ঢাকায় ৯ তলায়ও ধরা পড়ছে সাপ
নিজস্ব প্রতিবেদক :ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে বিষধর সাপের উপস্থিতি ধরা পড়ছে। গত চার মাসে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার জনবহুল এলাকা থেকে মোট ৩৫১টি সাপ উদ্ধার করেছে। সাপগুলো বাসার ভিতরে, গ্যারেজে এমনকি বহুতল ভবনের ৯ তলায় পর্যন্ত দেখা গেছে। উদ্ধারকৃত সাপের মধ্যে পদ্মগোখরা, রাসেলস ভাইপার, খৈয়া গোখরা এবং রাজ কিউটের মতো বিষধর প্রজাতিও রয়েছে।
গবেষকরা বলছেন, সাধারণত বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টির পানি যখন সাপের আবাসস্থলে ঢুকে পড়ে, তখন সাপ শুকনো আশ্রয়ের জন্য উঁচু স্থান বা মানুষের বসতি ও ঘরে ঢুকে পড়ে। তবে ঢাকার মতো জনবহুল এলাকায় এতগুলো বিষধর সাপ পাওয়া একদিকে বিস্ময়ের, অন্যদিকে কিছু গবেষকের মতে বিষয়টি স্বাভাবিক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বিষয়টিকে ‘আনইউজুয়াল এবং চিন্তার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঢাকা শহরে সাপ থাকতে পারে যদি ঝোপঝাড় থাকে, কিন্তু এত বড় সংখ্যক বিষধর সাপ পাওয়া একবারে উদ্বেগজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট মো. মিজানুর রহমান মনে করেন, জলাশয় ও খাল-বিল ভরাট করে মানুষ বাসস্থান তৈরি করায় সাপের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হয়েছে। এ কারণে সাপ মানুষের বসতিতে ঢুকে পড়ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট