ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় তিন বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: শেরপুর-১ আসনের একটি ভোটকেন্দ্রে ব্যালট বই ছিনতাই ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটায় দুই ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্রুত প্রশাসনের তৎপরতায় ভোটকেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
বৃহস্পতিবার দুপুরে চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত মাসুদ মিয়া (৩৮) কে ব্যালট বই ছিনতাই করার দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন (৪৮) কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, সকাল থেকে ভোটকেন্দ্রে বিএনপির নেতা-কর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে অবৈধভাবে ভোট দেওয়ার চেষ্টা করে। এসময় ধানের শীষ প্রতীকে সিল মারা ২৬টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ফেলা হয় এবং দুটি ব্যালট পেপারের বই নিয়ে যায়।
দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সহকারী সচিব শিবরাজ চৌধুরী, সেনাবাহিনীর টহল টিম এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিনতাই হওয়া ব্যালট বই ও বক্স পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনিয়ে নেওয়া ব্যালট বই ও বক্সে রাখা ২৬টি ব্যালট বাতিল করা হয়।
একই কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেন। এছাড়া দিঘারপাড় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট হট্টগোল শুরু করলে তাদের আটক করা হয় এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত আটক রাখা হবে।
এর আগে শেরপুর-১ ও শেরপুর-২ আসনে ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়। শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ স্থগিত রয়েছে, কারণ সেখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে ভোট নেয়ার ব্যবস্থা করা হয়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর