ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক গণভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন দেশজুড়ে কেন্দ্রগুলোতে চলছে ভোট গণনা।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সারা দেশে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিচ্ছিন্ন কিছু অনিয়ম বা গোলযোগের অভিযোগ পাওয়া গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ভোটগ্রহণ সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে।
এবারের নির্বাচনে ভোটারদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়া। নতুন এই অভিজ্ঞতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশেষ করে প্রথমবারের মতো ভোট দেওয়া তরুণদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। অনেক তরুণ ভোটার জানিয়েছেন, গত দেড় দশকের মতো এবার তাদের ভোট আগে থেকেই হয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি; তারা নিজেদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিতে পেরেছেন।
রাজধানী ঢাকার ১৫টি আসনেও ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। ঢাকা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ আসনে গড়ে ৪০ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা-১ আসনে ৪১.৪%, ঢাকা-২ আসনে ৫০.৭%, ঢাকা-৩ আসনে ৩৬.১%, ঢাকা-১৯ আসনে ৩৬.২% এবং ঢাকা-২০ আসনে ৪৩.৪% ভোটার তাদের রায় দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে অনেক কেন্দ্রে ভোটগ্রহণের গতি ধীর ছিল বলে অভিযোগ করেছেন সাধারণ ভোটাররা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯৯টি সংসদীয় আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ছিলেন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে। ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শুধুমাত্র শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ছিল। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু বিচ্ছিন্ন অভিযোগ এলেও এখন পর্যন্ত বড় কোনো নির্বাচনি কারচুপির অভিযোগ ওঠেনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত