ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে ক-কটেল বি-স্ফোরণ, জামায়াত কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: ভোলা-১ আসনের সদর উপজেলার একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তবে দ্রুত প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আলীনগর সাহেবের কাচারী কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত জামায়াত কর্মীর নাম মো. এমরান, তিনি একই গ্রামের মো. কামালের ছেলে।
ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো.আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনার বিরুদ্ধে সিদ্ধান্ত নির্বাচনের পর নেওয়া হবে।”
ভোটকেন্দ্রে উপস্থিত একাধিক ভোটার জানান, তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায় ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোট কার্যক্রম পুনরায় শুরু হয়।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ বলেন, “ভোট সুষ্ঠু হলে আমাদেরই লাভ। ভোটকেন্দ্রে অশান্তি হলে আমাদেরই ক্ষতি হয়। আমাদের কোনো নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্য পক্ষ আমাদের ওপর দায় চাপাচ্ছে।”
এদিকে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়নি। কেবল সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ যৌথ বাহিনী ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর