ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
ভোটের দিন খোলা ও বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এদিন সরকারি-বেসরকারি প্রায় সব দপ্তর ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোটগ্রহণের দিন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জনস্বার্থ বিবেচনায় কিছু জরুরি সেবা ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।
যেসব জরুরি সেবা খোলা থাকবে
সাধারণ ছুটি সত্ত্বেও নাগরিক সেবা সচল রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ খাত কার্যক্রম চালু রাখবে।
জরুরি সেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও জরুরি টেলিযোগাযোগ সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
সংবাদমাধ্যম: সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা সাধারণ ছুটির বাইরে থাকবেন।
আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ, আনসার, র্যাব এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ যেসব কর্মকর্তা-কর্মচারী সরাসরি ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনায় যুক্ত থাকবেন, তাদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। তারা ভোটগ্রহণ ও ফলাফল সংক্রান্ত সব কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ব্যাংকার
ভোটকেন্দ্রে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত ক্লাসে অংশ নেবেন না। তারা সম্পূর্ণ সময় ভোটকেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালন করবেন।
একইভাবে, সরকারি ও বেসরকারি ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারী নির্বাচন কাজে নিয়োজিত থাকবেন, তাদের ক্ষেত্রেও ব্যাংক বন্ধের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।
নির্বাচন সংশ্লিষ্ট দফতর খোলা থাকবে
নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশন সচিবালয় এবং এর অধীন মাঠ পর্যায়ের সব অফিস পূর্ণ দিবস খোলা থাকবে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় ভোটের দিন ব্যস্ত কার্যক্রম পরিচালনা করবে।
যেসব অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সরকারি ও আধাসরকারি অফিস: সচিবালয়সহ সব মন্ত্রণালয়, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সংস্থা বন্ধ থাকবে।
আদালত: নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি থাকবে। নিয়মিত বিচারিক কার্যক্রম স্থগিত থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও বীমা কোম্পানি বন্ধ থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠান: স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বেসরকারি ও করপোরেট অফিস: ভোটগ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে সব বেসরকারি ও করপোরেট অফিস বন্ধ থাকবে।
দোকানপাট ও শপিংমল: বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সারাদেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার