ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে গোপন কক্ষে ছবি তুলায় ভোটারকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি-২ আসনের একটি ভোটকেন্দ্রে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার অভিযোগে এক ভোটারকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁর দণ্ডাদেশ দিয়েছেন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জরিমানা ভোগকারী বিপ্লব দাস (৫৩) ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি এলাকার মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোট গ্রহণের সময় তাকে গোপন কক্ষে সিল দেওয়া ব্যালটের ছবি তোলার সময় আটক করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপ্লব দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা দেন। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঝালকাঠি জেলার চারটি উপজেলায় আজ ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন নির্বাচনী আচরণবিধি ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত মোটরযান চলাচল বা আচরণবিধি লঙ্ঘনের দায়ে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে আটজনকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যে কেউ নির্বাচনী নিয়ম ভাঙবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত