ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেবিদ্বারে হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীমের ভোট বর্জন
নিজস্ব প্রতিবেদক: ভোটগ্রহণে অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। তিনি এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক লাইভে জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, "দেবিদ্বারের সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি এই নির্বাচন বর্জন করলাম। নির্বাচনের শুরু থেকে প্রশাসন আমাদের কোনো সহযোগিতা করেনি। বিভিন্ন কেন্দ্রে অনিয়মের বিষয়ে আমরা বারবার প্রশাসনকে ফোন দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি কেন্দ্রগুলোতেও যায়নি।"
উল্লেখ্য, এই আসনে জসীম উদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীক)। নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন জসীম উদ্দিন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত