ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবারের নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলমান নির্বাচন ইতিহাসে স্থান করে নেবে এবং জাতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবের আবহে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলমান নির্বাচন ইতিহাসে স্থান করে নেবে এবং জাতির জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবের আবহে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত