ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, জরিপে এগিয়ে ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৩ আসনে আসন্ন নির্বাচনে ভোটের লড়াই যে শেষ মুহূর্ত পর্যন্ত জমে উঠতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠেছে একটি বেসরকারি জরিপে। জরিপ বলছে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে ব্যবধান খুবই সামান্য, যা ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ‘সোচ্চার’ তাদের পরিচালিত জরিপের ফল প্রকাশ করে। সেখানে ঢাকা-১৩ আসনের ভোটারদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য নির্বাচনী চিত্র তুলে ধরা হয়।
জরিপ অনুযায়ী, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ এগিয়ে রয়েছেন খুব সামান্য ব্যবধানে। তাকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে মত দিয়েছেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটার। অর্থাৎ দুজনের মধ্যে ব্যবধান মাত্র তিন শতাংশ।
তবে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ভোটার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। জরিপে দেখা গেছে, ১০ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন এবং আরও ৫ দশমিক ৯ শতাংশ ভোটার তাদের পছন্দ প্রকাশ করতে অনিচ্ছুক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনটি মূলত মোহাম্মদপুর এলাকাজুড়ে বিস্তৃত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন।
জরিপের পদ্ধতি বিশ্লেষণে জানা যায়, মোট ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৫৮ জন ববি হাজ্জাজকে এবং ২৪০ জন মাওলানা মামুনুল হককে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৬০৬ জনের মধ্যে পুরুষ ছিলেন ৩২৪ জন এবং নারী ২৮২ জন। পুরুষ ভোটারদের ৪৪ দশমিক ৮ শতাংশ ও নারী ভোটারদের ৪০ দশমিক ১ শতাংশ বিএনপি প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন। অপরদিকে মাওলানা মামুনুল হকের পক্ষে মত দিয়েছেন ৪০ দশমিক ৮ শতাংশ নারী এবং ৩৮ দশমিক ৬ শতাংশ পুরুষ ভোটার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি