ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ’
নিজস্ব প্রতিবেদক: সাড়ে ছয় ঘণ্টার ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়ার হার প্রায় অর্ধেকের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল পর্যন্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইসি ভবনে নিজ দফতরের সামনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
ইসি সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।
দেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পুরো সময়ের ভোটাধিকার প্রয়োগের হিসাব এখনো পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে কেন্দ্রে গণনার প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যার পর ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাওয়া যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)