×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সিইসির সঙ্গে বৈঠকে ১১-দলীয় জোটের প্রতিনিধি দল

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৬:২৬:০০

সিইসির সঙ্গে বৈঠকে ১১-দলীয় জোটের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছেছে ১১-দলীয় জোটের একটি প্রতিনিধি দল। তাদের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে নির্বাচনের দিন বিকেল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্য নেতারা সেখানে উপস্থিত রয়েছেন।

বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাওলানা আবদুল হালিম বলেন, আলোচনা শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি আরও তিনজন নির্বাচন কমিশনার অংশ নিচ্ছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত