ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নিজ আসনেই ভোট দিতে পারেননি জিএম কাদের ও আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের ভোটটি নিজে দিতে পারলেন না রংপুরের দুই হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন। তারা দুজনেই নিজ নিজ নির্বাচনি এলাকায় ভোট দিলেও মূলত তারা ঢাকার ভোটার হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়ছেন। নির্বাচনি হলফনামা ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জিএম কাদেরের বর্তমান ও স্থায়ী ঠিকানা ঢাকার উত্তরার ৩৩ নম্বর সড়ক। তিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের তালিকাভুক্ত ভোটার। ফলে রংপুরের ভোটার না হওয়ায় তিনি নিজেকে ভোট দিতে পারেননি।
অন্যদিকে, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে লড়ছেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আখতার হোসেন। তার স্থায়ী বাড়ি রংপুরের কাউনিয়ায় হলেও তিনি বর্তমানে ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার। এ বিষয়ে আখতার হোসেন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলাম। নিয়ম অনুযায়ী সেখানেই আমার নাম তালিকাভুক্ত হয়েছে। আমি ভোটার এলাকা পরিবর্তনের জন্য চেষ্টা করলেও নির্বাচন কমিশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাইনি।” তিনি এর জন্য ইসি’র অসহযোগিতাকেই দায়ী করেছেন।
এদিকে, রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার জেলার ৮৭৩টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রংপুরে মোট ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন ভোটারের বিপরীতে দিনভর ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে।
রংপুরের এই দুটি আসনে হেভিওয়েট প্রার্থীদের নিজের ভোট দিতে না পারার বিষয়টি স্থানীয় ভোটারদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রার্থীরা দিনভর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে