ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
মোবারক হোসেন
রিপোর্টার
মোবারক হোসেন: আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ থেকে তাঁর এই মনোনয়ন লাভের খবরে আজ শেয়ারবাজারে মুন্নু গ্রুপের তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার দরে অপ্রত্যাশিত এবং ব্যাপক উত্থান লক্ষ্য করা গেছে।
আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) যেখানে শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে, সেখানে মুন্নু গ্রুপের তিন প্রতিষ্ঠান—মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স এবং মুন্নু এগ্রোর শেয়ার লেনদেনে বড় চমক দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়ে যায় কোম্পানি তিনটির শেয়ার এবং সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। যা শেষ বেলায় ডিএসইর প্রধান সূচক ৪২ পয়েন্ট ধস নামলেও কোম্পানি তিনটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে টান টান উত্তেজনা নিয়ে হল্টেড ছিল।
কোম্পানি তিনটির শেয়ার আজ ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নম্বরে স্থান করে নিয়েছে।
কোম্পানি তিনটির মধ্যে আজ মুন্নু সিরামিকের দর ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে ৮৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৭৬ টাকা ৭০ পয়সা।
মুন্নু ফেব্রিক্সের দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সা, যা আগের দিন ছিল ১৭ টাকা ৪০ পয়সা।
এছাড়া, মুন্নু এগ্রোর দর ২৭ টাকা বা ৮.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ টাকা ৭০ পয়সা, যা আগের দিন ছিল ৩০৮ টাকা ৭০ পয়সা।
কোম্পানি তিনটির মধ্যে ৩০ জুন, ২০২৫ অর্থবছরে মুন্নু সিরামিক ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, মুন্নু ফেব্রিক্স ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং মুন্নু এগ্রো ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তিনটি কোম্পানির ডিভিডেন্ডই আগের বছরের তুলনায় কমেছে।
ব্যবসায়িক গ্রুপটির চেয়ারম্যানের রাজনৈতিক এই অর্জন বাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটি বড় ধরনের ইতিবাচক সাড়া ফেলেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, কোম্পানির নেতৃত্বে থাকা ব্যক্তি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে গেলে, এটি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ ও নীতিনির্ধারণী সুবিধা পেতে সহায়ক হতে পারে, যা কোম্পানির ব্যবসায়িক অগ্রগতিতে প্রভাব ফেলবে। এই প্রত্যাশাই শেয়ারের চাহিদা রাতারাতি বাড়িয়ে দিয়েছে, যার ফলস্বরূপ বিক্রেতা সংকটে পড়ে শেয়ারের লেনদেন হল্টেড হয়ে যায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ