ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তিন দলের নিবন্ধন চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ইসি ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এ সংক্রান্ত দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং পরবর্তী প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।
নিবন্ধনের জন্য এ বছর ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২২ দলকে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়। এরপর প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এনসিপি প্রতীক সংক্রান্ত জটিলতা এবং বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় ১০টির বেশি দলকে পুনঃতদন্তের জন্য পাঠানো হয়। মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন যাচাই ও কয়েক দফা বৈঠকের পর ইসি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
পুনঃতদন্তের জন্য পাঠানো ১০টি দলের মধ্যে রয়েছে—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলগুলোর একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে সেটিকেও যোগ্যতা হিসেবে গণ্য করা হয়। এ প্রধান শর্তগুলো ছাড়াও দলগুলিকে বেশ কিছু নিয়ম-কানুন মেনে আবেদন করতে হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)