ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে নতুন মুখ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. সাব্বিরুল আলম চৌধুরী। পদোন্নতির পর তাকে কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০২২ সালের ‘বাংলাদেশ ব্যাংকের নবম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা’ অনুযায়ী শর্তসাপেক্ষে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে।
দীর্ঘ ও সফল কর্মজীবনে মো. সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চট্টগ্রাম অফিসে বৈদেশিক মুদ্রা নীতি, প্রশাসন, ব্যাংকিং এবং এসএমই ও এসপিডি বিভাগে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া সিলেট অফিসে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে এবং কেন্দ্রীয় কার্যালয়ে বৈদেশিক মুদ্রা পরিদর্শন, ডেট ম্যানেজমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, গৃহায়ণ তহবিল, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং সর্বশেষ ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
পদোন্নতির পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে জ্যেষ্ঠতম অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)