ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ সোমবার (২১ জুলাই)। বিশ্ববিদ্যালয়ের গত ২৬ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্নাতক-পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হয়েছে। কেউ যদি অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আগে থেকেই ভর্তি থাকেন তবে তাকে ৩ জুলাইয়ের মধ্যে পূর্বের ভর্তি বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হয়েছে। তা না করলে দ্বৈত ভর্তির কারণে তার স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, চলতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন যা প্রায় ৮২ শতাংশ। প্রথম মেধাতালিকায় সুযোগ পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর আর ৬৬ দশমিক ৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত