ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৪৮তম বিশেষ বিসিএসে সফল ৫২০৬ প্রার্থী
সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা এখন মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রোববার (২১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়। সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd)- এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো যুক্তিসংগত সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এর আগে গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৪১ হাজার ২৫ জন প্রার্থী আবেদন করেছিলেন।
পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জন নিয়োগ পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ