ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রিং সাইনের আইপিও তহবিল ব্যবহারের আবেদন বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলোচিত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে উত্তোলিত অর্থ ব্যবহার সংক্রান্ত আবেদন বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বিএসইসির কাছে ১০ লাখ ডলার অর্থ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল। দীর্ঘ সময় ধরে আবেদনটি যাচাই-বাছাইয়ের পর শেষ পর্যন্ত বিএসইসি তা অনুমোদন না দিয়ে বাতিল কার সিদ্ধান্ত জানিয়েছে।
তবে বিএসইসি কী কারণে এই আবেদন বাতিল করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর ফলে কোম্পানিটির অর্থ ব্যবহার পরিকল্পনায় বড় ধাক্কা লাগলো এবং এটি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, আইপিও অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও যথাযথ পরিকল্পনার অভাব থাকলে এমন সিদ্ধান্ত আসতে পারে। শেয়ারবাজার থেকে আইপিও অর্থ উত্তোলনের পর থেকেই কোম্পানিটি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি