ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টানা উত্থানের পর শেয়ারবাজারে দর সংশোধন, দুই বাজারেই সূচপত
নিজস্ব প্রতিবেদক: টানা চার দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার বিরতি দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে দেখা গেছে দর সংশোধন। আজ রোববার (১৫ মার্চ, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় বাজারেই সূচকের পতন হয়েছে।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে বলে জানা গেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, টানা উত্থানের পর এ ধরনের দর সংশোধন বাজারের জন্যই ইতিবাচক বলে মনে করা হয়। একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অনেক বিনিয়োগকারীই এখন লেনদেন কিছুটা কমিয়ে এনেছেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরা এবং কেনাকাটার ব্যস্ততার কারণে বিনিয়োগকারীদের একটি বড় অংশ শেয়ারবাজার থেকে সরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটি শেষে বাজারে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং স্বাভাবিক গতিতে লেনদেন চলবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৯.১৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭১.১৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩.১৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৯টির দর বেড়েছে, ২৪৬টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৯১ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৬৮ কোটি ৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৯৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ৫১টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৭.৪৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১১.৪৬ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)