×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

২০২৬ অক্টোবর ২৭ ১৯:৫০:৩৩

ইপিএস প্রকাশ করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৪ পয়সা। যেখানে আগের বছর একই সময় আয় হয়েছিল ৮৫ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ১৫ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত