ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড মৌসুমেও বাজারে হতাশা, আস্থা সংকট বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দরপতন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের শেয়ারবাজারে ডিভিডেন্ড মৌসুম চলছে। গতকাল বেশ কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে চারটি কোম্পানি তালিকাভুক্তির পর সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরপরও ওই শেয়ারগুলোতে তেমন প্রভাব পড়েনি, যা হতাশাজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, যে কোনো ভালো কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করলে সংশ্লিষ্ট শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি থাকে। কিন্তু গতকাল রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানির শেয়ারদরে তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট বেড়েছে—এটাই তার প্রমাণ।
প্রকৃতপক্ষে নিয়ন্ত্রক সংস্থায় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের অযোগ্যতাই বর্তমান বাজার পরিস্থিতি প্রমাণ করে। এ ছাড়া বাজার নিয়ে তাদের মধ্যেও তেমন কোনো তৎপরতা নেই। তারা হয়তো চাইছেনই না বাজার স্থিতিশীল হোক। বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কমিশনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (২৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৬.৫৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬.৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৯১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪১০ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭ কোটি ৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৯.৬১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২২.৭৭ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ